মহান আল্লাহর প্রশংসা এবং নবী (সাঃ) এর উপর দরুদ ও সালাম অন্তে সকলকে জানাচ্ছি যে, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টা ও আর্থিক সহায়তায় বিশেষ করে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মোঃ আক্কেল আলী গোলদার ও জনাব মোঃ আব্দুল আজিজ সরদার এর ঐকান্তিক কর্মতৎপরতায় এবং খাজা মরহুম আব্দুল মজিদ শাহ্ পীর সাহেব নোয়াপাড়া এর পৃষ্ঠপোষকতায় ১৯৬৬ ইং সালে যশোর জেলার, মণিরামপুর উপজেলাধীন ঢাকুরিয়া গ্রামের পশ্চিম পাড়ায় ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধী ইসলামি শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষাদানের মাধ্যমে এতদঞ্চলে দেশ প্রেমিক সুশিক্ষিত ও দক্ষ জন শক্তি গড়ে তুলতে মাদ্রাসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকা অনস্বীকার্য ও সর্বজন বিদিত। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে একদল তরুন ও দক্ষ শিক্ষক মন্ডলী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে, ২০২৩ ইং সালে অত্র মাদ্রাসাটি মণিরামপুর উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। এই মাদ্রাসা থেকে এস.এস.সি সমমান দাখিল শিক্ষা সমাপনান্তে দেশ-বিদেশের খ্যাতনামা বিদ্যাপীঠ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহু সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ সেবাদানে নিয়োজিত আছে। আমি মাদ্রাসা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সফলতা কামনা করছি।
